পিরোজপুরে শিক্ষার্থী হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের কদমতলায় সাকিব হাওলাদার নামে এক মাদ্রাসা শিক্ষার্থী হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত সাকিব হাওলাদার (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মো. আলতাফ হোসেন হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত সাকিব ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. হানিফ খান, নিহত সাকিবের মা দেলোয়ার বেগম, নিহত সাকিবে ভাই আতিকুর রহমান সজলসহ এলাকাবাসী।

বক্তারা বলেন, সাকিব হত্যার আসামিরা বিভিন্নভাবে সাকিবের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এসময় তারা হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান।


পিরোজপুরে শিক্ষার্থী হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here