বালিয়াডাঙ্গীতে ব্লাড ডোনার অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্লাড ডোনার অর্গানাইজেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রবিবার (২ এপ্রিল/২৩) সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এর জৈষ্ঠ পুত্র ও সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব মোঃ মোমিনুল ইসলাম ভাসানী,সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস সাত্তার বাবু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপত জনাব,মনিরুল ইসলাম সুমন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন সদস্যসহ ছয় শতাধিকের অধিক রোজাদার উপস্থিত থেকে ইফতার করেন।

এসময় বালিয়াডাঙ্গী-ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি রাকিবুস সুলতান রাসেল বলেন, প্রতি বছর রমজান মাসে বালিয়াডাঙ্গী ফ্রী-ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা ইফতারের আয়োজন করি, সে অনুযায়ী আজকের এই আয়োজন। সংগঠনের যেসব সদস্যে, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের অর্থায়নে আমরা ইফতারের আয়োজন করি। সংগঠনের সাধারন সম্পাদক সাকিব আহাম্মেদ বলেন, ইফতার আয়োজনের সময় আমরা প্রত্যক সদস্যকে এক সাথে কাছে পাই। উপজেলার ৮ টি ইউনিয়নে শাখা ইউনিট কাজ করে যাচ্ছে। দিনে দিনে এই কার্যক্রম আরো ও অগ্রসর হচ্ছে।


বালিয়াডাঙ্গীতে ব্লাড ডোনার অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here