
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল। বুধবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক সমিতির জেলা সভাপতি আমির হামজা, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, কালিগঞ্জ রিপোটার্স ক্লাবের সেক্রেটারী শেখ ইকবাল আলম বাবলু, পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম গোলাম রহমানসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক ব্যাবস্থাপক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী।












