পটুয়াখালীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে জেলায় ১ম প্রতিবন্ধী মরিয়ম

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

মনোবল, অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মাধ্যমে যে অসাধ্য সাধন করা যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত পটুয়াখালীর দুমকি উপজেলার শারীরিক প্রতিবন্ধী জয়ী লড়াকু মোসাঃ মরিয়ম বিবি (১৫)। সে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ ‘খ’ গ্রুপে ‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে প্রথম হয়েছে।

অদম্য মরিয়ম উপজেলার জলিশা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী এবং দুমকি গ্রামের আনন্দ বাজার এলাকার বাক-প্রতিবন্ধী আব্দুর রশিদ মৃধার বড় মেয়ে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে মরিয়মের দাদী জানান, ওর বাবায় অন্ধ ও চোখে অল্প দেখে। তেমন কোন রোজগার করতে পারে না। খুব কষ্ট করে আমার নাতনী পড়াশোনা করে। ৯ তারিখ বরিশাল পরীক্ষা (বিভাগীয় প্রতিযোগিতা) দিতে যাবে।

এবিষয়ে জানতে চাইলে জলিশা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক সৈয়দ আতিকুল ইসলাম বলেন, মরিয়ম চমৎকার একাডেমিক ফলাফলের পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।

অত্যন্ত আনন্দ প্রকাশ করে জলিশা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম খান বলেন, সে (মরিয়ম) আমার প্রতিষ্ঠানের গর্ব। তার পড়াশোনার জন্য সার্বিক সহযোগিতা করা হবে। বিভাগীয় পর্যায়ে যেন সে প্রথম হতে পারে। মোট কথা, সে যেন মেধা ও যোগ্যতার স্বীকৃতি স্বরূপ দেশসেরা শিক্ষার্থী হয়ে শত বিরূপতার মধ্যেও নিরন্তর সচল থাকার আশাবাদী উদাহরণ হতে পারে।

উল্লখ্য, শনিবার (০৬ মে) জেলার জুবলী স্কুলে সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। তারপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


পটুয়াখালীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে জেলায় ১ম প্রতিবন্ধী মরিয়ম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles