
গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে অনুষ্ঠিত হয় রবীন্দ্র জয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীদের জাতীয় সঙ্গিত গাওয়ার মধ্য দিয়ে সূচনা হয় উক্ত অনুষ্ঠানের। পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের নানান গানে ও কবিতায় মুখরিত ছিল কলেজ অডিটোরিয়াম।
রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের সভাপতি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আমান উল্লাহ, মূখ্য আলোচক প্রফেসর মো. নুরুল আফসার, আহ্বায়ক প্রফেসর মো. তোফায়েল হোসেন খান।উপস্থিত ছিল আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।





