
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সমকাল পত্রিকার নওয়াপাড়া প্রতিনিধি ও নওয়াপাড়া পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর, উপজেলা আ.লীগ নেতা মো: ফারুক হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে বেঙ্গালুরু হাসপাতাল চিকিৎসাধিন রয়েছেন। শুক্রবার তার অস্ত্রপোচার করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার সুস্থতা কামনা করে অভয়নগর প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংবাদিক সদস্য বৃন্দ ও তার শুভাকাঙ্খিরা। একই দিনে নওয়াপাড়া হাইস্কুল গেট জামে মসজিদ ও স্থানীয় আরো দুইটি মসজিদে মাগরিবের নামাজ শেষে অনুরুপ দোয়া করা হয়।













