
মোঃ আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর
যশোরের ঝিকরগাছা বাজার থেকে রাতের আঁধারে কে বা কাহারা রাস্তার পাশে পার্ক করা একটা মিনি ট্রাক চুরি করে নিয়ে গিয়েছে। এ ঘটনায় ট্রাক মালিক আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের ওয়াপদাহ রোডের বাসিন্দা মৃত ছবেদ আলীর ছেলে আব্দুস সাত্তারের একটি মিনি ট্রাক যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো ড ১৪-৪৩৩০, ইঞ্জিন নং SLCBA/148805, চেসিস নং MBUWEL4XBA/0155178 ঝিকরগাছা কাটাখালের আমির আলীর ছেলে বিল্লাল হোসেন চালাতেন। গত ৮ জুন বৃহস্পতিবার রাতে বিল্লাল হোসেন উক্ত ট্রাকটি ঝিকরগাছা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে পার্ক করে বাড়িতে যান। সেখানে আরও দুটি ট্রাক রাখা ছিলো। পরদিন সকাল ৭ টার সময় বিল্লাল হোসেন উক্ত স্থানে এসে ট্রাকটি দেখতে না পেয়ে মোবাইল ফোনের মাধ্যমে গাড়ির মালিককে অবহিত করেন।
অনেক খোজাঁখুজিঁর পরও গাড়িটির কোনো সন্ধান না পেয়ে আব্দুস সাত্তার বাদী হয়ে ৯ জুন ঝিকরগাছা থানায় অজ্ঞান নামা ব্যক্তিদের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে রাস্তার পাশে এভাবে অরক্ষিত ভাবে, বিনা পাহারায় গাড়ি রেখে দেওয়াটা চোরদের চুরির সুযোগ করে দিচ্ছে বলে অনেকের ধারণা। যেখানে এই গাড়িটি রাখা ছিলো সেখানে কোনো পাহারাদার ছিল না।
এপ্রসঙ্গে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, ট্রাক চুরির একটা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। অতিদ্রুত আমরা দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। এছাড়াও গাড়ির মালিক এবং চালকদের এভাবে যত্রতত্র গাড়ি পার্কিং না করার ব্যাপারে আরও বেশী সতর্ক হওয়ার এবং টার্মিনালের নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার পরামর্শ দেন।













