
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেরার মধ্যম চাপড়া গ্রামের সমাজ সেবক আসাদুল হক গাজী (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। রবিবার (১১ জুন) বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মধ্যম চাপড়া গ্রামের প্রখ্যাত গাজীর পরিবারের মৃত নেছার উদ্দিন গাজীর ছোট ছেলে আসাদুল হক গাজী গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল ৩.৪০ টায় ইন্তেকাল করেন। এদিন রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। রবিবার বাদ জোহর গ্রামের বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মাওঃ মুনছুরুরল হক।
এ সময় মরহুমের ভাইপো মশিউর রহমান বাবু ও ডাঃ রোকনুজ্জামান প্রমুখ আলোচনা রাখেন। জানাযা নামাজে ইউপি সদস্য আলহাজ্ব শফিউল আলম খোকন, সাবেক মেম্বার নজরুল ইসলাম, হাদিউজ্জামান, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি নেতা এড. রেজওয়ানুল হক সবুজ, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আবু মুছা তারিকুজ্জামান, মাওঃ রুহুল কুদ্দুস, শ্যামুয়েল ফেরদৌস পলাশ এলএলবিসহ এলাকার সর্বস্তরের মানুষ ও বহু আত্মীয় স্বজন অংশ নেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।













