সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে চরফ্যাশনের দুলারহাটে বিক্ষোভ

মোঃ আল আমিন,বিশেষ প্রতিনিধি চরফ্যাশন ভোলা

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে দুলারহাটে বিক্ষোভ

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রান মুসলমান গন ও ইসলামী দলের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী দলসমূহের উদ্যোগে আজ শনিবার বিকাল ৪টায় ভোলা জেলা চরফ্যাশন উপজেলাধীন দুলারহাট থানার আহতায়ধীন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি দুলারহাট থানার বিভিন্ন ইউনিয়নে ধর্মপ্রাণ মুসলমানগন খন্ড খন্ড মিছিল নিয়ে দুলারহাট ইউনিয়ন পরিষদের সামনে দলবদ্ধ ভাবে অবস্থান করেন। এরপর ধর্মপ্রাণ মুসলমান আছর নামাজ আদায় করেন। তার পর বিক্ষোভ এরপর সভাপতির নেতৃত্বে নুরাবাদ ইউনিয়ন পরিষদ ভবন এর সামনে থেকে দলবদ্ধ ভাবে বিশাল এক বিক্ষোভ মিছিল করেন মিছিলটি পরিষদ রোড হয়েছে লন

দুলারহাট থানা রোডের মাঝ গলি দিয়ে দক্ষিণ বাজার হয়ে চরফ্যাশন মহাসড়ক হয়ে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় এর দক্ষিণ গেট দিয়ে উত্তর গেই দিয়ে নুরাবাদ ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ সিরাজুল ইসলাম চর নুরুল আমিন দাখিল মাদ্রাসা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাওলা মোঃ আবুল কালাম আজাদ সুপার দুলারহাট মহিলা মাদ্রাসা, মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির আমির দুলারহাট থানা। মাওলানা মোঃ রুহুল আমিন সুপার লতিফিয়া আলিম মাদ্রাসা,মাওলানা মোঃ সালাউদ্দিন , প্রভাষক নুরাবাদ হোসাইনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। মাওলানা মোঃ মোশতাক বিল্লাহ, আরবী প্রভাষক নুরাবাদ হোসাইনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, মাওলানা কাদের হাফেজ, ভাইস প্রিন্সিপাল নুরাবাদ হোসাইনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, মাওলানা মোঃ ওবায়দুল্লাহ হাজির হাট বাজার জামে মসজিদ,উপস্থিত ছিলেন আরও অন্যন্যা আলিম ওলামাগন। বিক্ষোভ মিছিলে মাওলানা সিরাজুল ইসলাম বলেন, সুইডেনে কোরআন পোড়ানো ও অবমাননা করে চরম বেয়াদবি করা হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। জীবন বাজি রেখে হলেও কোরআনের মর্যাদা রক্ষা করতে আমরা সদা প্রস্তুত রয়েছি।

সুইডেনের স্বঘোষিত নাস্তিক সালওয়ানকে পবিত্র কোরআনে আগুন দেওয়ার ধৃষ্টতার দরুন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইডেন সরকারকে কঠোর চাপ প্রয়োগ করতে হবে। এ ঘটনা বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা মনে করি, সুইডেনে কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তারা বলেন, কোরআনের অবমাননা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে পবিত্র কোরআনে আগুন দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে চরফ্যাশনের দুলারহাটে বিক্ষোভ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles