বাউফলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

0
575

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২য় ধাপে সরকারি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ৯ম ও ১০ম শ্রেনীতে অধ্যয়নরত প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ১৬২ টি ট্যাবলেট বাউফল উপজেলার বিভিন্ন মাদরাসার কৃতী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ জুলাই, ২০২৩) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত ট্যাবলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিচুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস, প্রেসক্লাব বাউফলের সভাপতি মোঃ আরিফুজ্জামান খান রিয়াদ ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল।

অনুষ্ঠানে বক্তারা সরকারের দেয়া ট্যাবলেটের সঠিক ব্যবহারের প্রতি দিকনির্দেশনা দেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন শিক্ষাবিষয়ক তথ্য সংগ্রহ করে জ্ঞান অর্জন করে সেদিকে জোর তাগিদ দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।


বাউফলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here