মানব সেবায় নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন মিরসরাইয়ের কৃতিসন্তান মোঃ নুর উদ্দীন।

0
727

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চৌধুরী পাড়া গ্রামের মরহুম মোঃ কাজী মোজাম্মেল হকের পুত্র মোঃ নুর উদ্দীন। ছোট থেকে নিজগ্রামে বেড়ে উঠেছেন তিনি।নিজের জন্মস্থান এবং এলাকার মানুষের জন্য রয়েছে তার আন্তরিক ভালোবাসা। তিনি সরকার হাট এন আর উচ্চ বিদ্যালয়ের এস এস সি ১৯৯৬ ব্যাচের ছাত্র ছিলেন।বর্তমানে তিনি তৈরি পোশাক শিল্প খাতের নাম করা কোম্পানি লয়েল টেক্স এর মেকানিক্যাল বিভাগের ব্যাবস্থাপক হিসেবে কর্মরত আছেন।উক্ত কোম্পানিতে তার সততা এবং কর্মদক্ষতার খুবই সুনাম রয়েছে।

তিনি চাকরী এবং মানব সেবার পাশাপাশি রাজনীতিতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।তিনি ১২নং খৈয়াছড়া ইউনিয়ন শাখার ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সমাজ সেবায় তিনি খুবই আগ্রহী এবং মানব দরদী।তিনি সমাজ সেবায় সবসময় নিজেকে বিলিয়ে দিতে পছন্দ করেন এবং যতটুকু সম্ভব অসহায় এবং বেকার যুবকদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন।ইতিমধ্যে তিনি অনেক বেকার যুবকের চাকরির ব্যাবস্থা করে দিয়েছেন এবং অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এই বিষয়ে তাঁর সাথে আলাপ হলে তিনি বলেন সমাজ সেবা এবং মানবসেবা একটি মহৎ কাজ আমি যখন কোন সেবামূলক কার্যক্রমে নিজেকে বিলিয়ে দিতে পারি আমার খুবই ভালো লাগে এবং কোন বেকার যুবককে চাকরীর ব্যাবস্থা করে দিতে পারি তখন নিজের কাছে খুবই তৃপ্তি লাগে।

তিনি আরও বলেন তার এই মানব সেবা এবং সমাজ সেবায় নিজেকে আজীবন বিলিয়ে দিতে চেষ্টা করে যাবেন। তিনি এই মানব সেবা চালিয়ে যেতে তার এলাকাবাসী, সহপাঠী ও সহকর্মী, বন্ধু, আত্নীয় স্বজন এবং মিরসরাই উপজেলা বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।


মানব সেবায় নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন মিরসরাইয়ের কৃতিসন্তান মোঃ নুর উদ্দীন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here