দুমকিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, ঔষধ সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকী পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে একদিকে জ্যামিতিক হারে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। অপর দিকে উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডেঙ্গু রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। প্রয়োজনীয় সংখ্যক আইভি স্যালাইন, ডেঙ্গু শনাক্তের কীট এবং চিকিৎসা সরঞ্জাম না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এনএস-১ কিট ও আইভি স্যালাইন সংকটের কারণে দুমকিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

হাসপাতালে ভর্তি একাধিক ডেঙ্গু রোগী অভিযোগ করে জানান, তারা ভোগান্তিতে পড়ে বেসরকারি বিভিন্ন প্যাথলজি সেন্টারগুলোতে চড়া মূল্যে রোগ নির্ণয় করতে হয়। এছাড়াও আইভি স্যালাইনও ফার্মেসী থেকে কিনে ব্যবহার করতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনর্চাজ পাপরি সুতার বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ৪ ধরনের স্যালাইনের প্রয়োজন হয়। এর মধ্যে হার্টম্যান সল্যুশন এর সরবরাহ নেই। দশমিক নয় শতাংশ নরমাল স্যালাইন, পাঁচ শতাংশ ডিএনএস এবং পাঁচ শতাংশ ডিএ স্যালাইনও শেষ হয়ে গেছে। বুধবার(২ আগষ্ট) দেওয়ার মতো স্যালাইন হাতে নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জিএম এনামুল হক বলেন, এ বছরের জুলাই মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন ১৪৩ জন।

এর মধ্যে মঙ্গলবার(১ আগস্ট) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৫ জন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে ডেঙ্গু নির্ণয়ের কীটের সরবরাহ পর্যাপ্ত না থাকায় সমস্যা হচ্ছে। তবে আইভি স্যালাইন এখন আমাদের কাছে আছে।

জেলা সিভিল সার্জন ডা: এস এম কবির হাসান বলেন, এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সাথে কথা বলে এখনই ব্যবস্থা নিচ্ছি।


দুমকিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, ঔষধ সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles