কুষ্টিয়া কুমারখালী নীড় ফাউন্ডেশন এনজিওর প্রতারণার ৪০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার।

0
69

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার দুর্গাপুর কাজীপাড়া নীড় ফাউন্ডেশন নামক এনজিওর প্রতারণার ফাঁদে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ লক্ষ টাকা । গত ৫ জুলাই ঋণ প্রদানের তারিখে ভুক্তভোগীরা এনজিও অফিসে এসে তালাবদ্ধ দেখে বাড়ির মালিক লাভলীকে জিজ্ঞেস করতে গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। রোববার ভুক্তভোগীরা সম্মিলিত ভাবে আসলে বাড়ির মালিক তাদের সাথে একই আচরণ করেছেন বলে জানান তারা।

ভুক্তভোগী বিপুল, ইউপি সদস্য মমিন, জিয়া, আমিরুল সহ একাধিক ব্যক্তি জানান, কুমারখালী দুর্গাপুর কাজীপাড়া এলাকায় মৃত ডাক্তার আব্দুল বারিকের মেয়ে লাভলীর বাড়িতে নীড় ফাউন্ডেশন নামক এনজিও অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেন। এবং উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এনজিওর ম্যানেজার হাবিবুর রহমান ও মাসুদ নামের ব্যক্তি সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দিয়ে অফিসে আসতে বলেন। তারা এনজিওর অফিসে আসলে বাড়ির মালিক লাভলী তাদেরকে আশ্বস্ত করেন বিনিয়োগ করলে কোন সমস্যা হবেনা। এই আশ্বাসের ভিত্তিতে ১৫ হাজার টাকায় ১ লাখ টাকা ঋণ এভাবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবার আশায় ঋণ ফর্ম পূরণের মাধ্যমে তারা বিভিন্ন অংকের টাকা প্রদান করেন। এবং গত ৫ তারিখে ঋণ প্রদানের দিন অফিস এসে তালাবদ্ধ দেখতে পান। এসময় তারা বাড়ির মালিক লাভলীর কাছে এনজিও সম্পর্কে জানতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে তাড়িয়ে দেওয়া হয়। এবং লাভলী থানায় অভিযোগ দিয়েছে এনজিওর ফার্নিচার ভুক্তভোগীরা লুটপাট করে নিয়ে যেতে পারে মর্মে। বাড়ির মালিক লাভলীর এমন আচরণে তারা হতাশাগ্রস্থ হয়ে পরেছেন বলে জানান। তাদের মধ্যে রহমত ও আকাশ নামের দুজনের এনজিওর ম্যানেজারের সাথে টাকা লেনদেনের ভিডিও ফুটেজ আছে বলে জানান তারা। টাকা ফেরত পেতে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুমারখালী থানা, কুষ্টিয়া সহ বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ দিয়েছেন বলে জানান। বিষয়টি জানতে বাড়ির মালিক লাভলীর বাড়িতে গিয়ে প্রধান দরজায় তালাবন্ধ দেখে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, অভিযোগ থানাতে পেয়েছি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কুষ্টিয়া কুমারখালী নীড় ফাউন্ডেশন এনজিওর প্রতারণার ৪০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here