বড়লেখায় ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
490

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫ টায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেব আহমদ, উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড: গোপাল দত্ত বাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এড: জিল্লুর রহমন, পৌর ছাএলীগের সভাপতি আলী হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য এবং বঙ্গবন্ধু কন্যা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যই ছিল তাদের মূল লক্ষ্য।

বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।


বড়লেখায় ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here