
মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২১ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ফারুক। তিনি তার বক্তব্যে ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে শহীদদের স্মৃতিচারণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান। আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। ওই ঘটনাপ্রবাহের কালো থাবা বাংলাদেশের রাজনীতিকে আরেকবার বিভক্ত করেছে। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে।
২১ আগস্টে বর্বর গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের পর্দার আড়ালের কুশীলবদের মুখোশ উন্মোচনের জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার প্রমূখ।
আলোচনা সভার শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।












