২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও সমাবেশ করে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ

0
230

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

২১ আগস্ট ২০২৩ খ্রিঃ, রোজ সোমবার গৌরীপুর বাজার হারুন পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ করে গৌরীপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদ ও আইভি রহমান সহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের স্বরণে এই প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহার সঞ্চালনায় বিকেল ৪ টায় উক্ত প্রতিবাদ সভা শুরু হয়। গৌরীপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল ইউনিট ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সমাবেশে মিছিলসহ উপস্থিত হয়। গ্রেনেড হামলার তীব্র প্রতিবাদ ছাড়াও উক্ত সমাবেশে সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়ী করার লক্ষ্যে সকলে একসাথে কাজ করে যাওয়ার কথাও বলা হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ৷ বিশেষ অতিথি হিসেবে ছিলেন গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, রামগোপালপুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন, বোকাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, মনাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান মাস্টার, সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম শুভ, গৌরীপুর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ, গৌরীপুর তথ্য ও যোগাযোগ অফিসের আইটি টেকনিশিয়ান মোহাম্মদ আবদুস সালাম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও সমাবেশ করে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here