ধ্রুবতারা বরগুনা জেলার নতুন কমিটি গঠন যারা হল সভাপতি সম্পাদক।

0
123

বিশেষ প্রতিনিধি বরগুনা

কর্ম প্রত্যাশী তরুণ, আদিবাসী, বেদে সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ এসডিজির নানা বিষয় নিয়ে সারাদেশে কার্যক্রম পরিচালনা করা জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত সংগঠন ধ্রুবতারা ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

বৃহস্পতিবার রাতে বরিশাল বিভাগীয় নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বরগুনা জেলা শাখার কমিটির অনুমোদন দেয়া হয়। বরগুনায় ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ২০২৩ সেশনের ১ বছরের জন্য জেলা কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে নির্বাচিত হয়েছেন সভাপতি হিসেবে মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাইদুর রহমান এবং কোষাধক্ষ্য হিসেবে মোঃ ইমাম হাসান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন, নির্বাচনী মাধ্যমে আমি বরগুনা জেলার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হ‌য়েছি। ইনশাআল্লাহ নতুন কমিটিকে সাথে নিয়েও আগের মত নিরলস ভাবে কাজ করে যাব।

এদিকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিইও অমিয় প্রাপন চক্রবর্তী, বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সম্পাদকগণ ঝালকাঠি জেলার নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


ধ্রুবতারা বরগুনা জেলার নতুন কমিটি গঠন যারা হল সভাপতি সম্পাদক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here