জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত – এমপি শাওন

সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে। আগমন হয় অতিথি পাখিদের।

যাদের সাথে দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণের সাথে কোন সম্পর্ক নেই। কারো সুখ দুঃখ ও উন্নয়নের সাথে নেই সম্পৃক্ততা। জনবিচ্ছিন্ন এসব নেতারা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করতে পারেনি। আপনারা কোন ভাবেই বিভ্রান্ত হবেন না। দলীয় মনোনয়ন নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা সময় মতো সঠিক সিদ্ধান্ত দিবেন। অতএব আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন।

মঙ্গলবার বিকালে চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন এসব কথা বলেন।

চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল হক মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, চাঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের মিয়া, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: রাসেল মিয়া প্রমূখ


জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত – এমপি শাওন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles