নেএকোনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

0
95

মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা

নেত্রকোনার চল্লিশা রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে হাবিবুর রহমান (৮৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী, ট্রেনটি চল্লিশা রেল স্টেশন ছাড়ার পর ৩ কিঃমিঃ মধ্যে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান নেত্রকোনা সদর থানার চল্লিশা ইউনিয়নের, লাইট গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

গৌরীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরঞ্জন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুত্রে জানা গেছে বৃদ্ধা হাবিবুর রহমান রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনা স্থলেই নিহত হন। খবর পেয়ে গৌরীপুর রেলওযে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


নেএকোনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here