আমতলীতে মাদক, সহিংসতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

0
77

মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলী উপজেলার ১ নং গুলিশাখালী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আমতলী থানা পুলিশের আয়োজনে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টা ১০ মিনিটের সময় জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনসেবামূলক মতবিনিময় সভায় চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ ও মাদকের বিস্তার রোধ ও সমসাময়িক নানা বিষয়ে নিয়ে ১ম বার মতবিনিময় করেন আমতলী থানা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম (মনি) সভাপতিত্বে মধ্য দিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু।

প্রধান অতিথি আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কাজী শাখাওয়াত হোসেন তপু সকলকে সচেতনতা করার উদ্দেশ্যে ও খেয়া পারাপার মাঝিদের উদ্দেশ্যে বলেন, গুলিশাখালী ইউনিয়ন এ মাদকের ব্যাপক বিস্তার ও চুরি ডাকাতির নির্মূলের লক্ষ্যে আমতলী পুলিশ সর্বদা তৎপর রয়েছে। যেহেতু গুলিশিখালি ইউনিয়নের সাথে তিনটি ইউনিয়ন সম্পৃক্ত ও নদী বেষ্টিত এলাকা তাই এখানে মাদক চুরি ডাকাতি একটু বেশি হয়ে থাকে। তাই রাত ১০ টার পর কোন মাঝি খেয়া পারাপার করবেন না। যদি কারো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে গ্রাম পুলিশ অথবা স্থানীয় ইউপি সদস্যের সাথে যোগাযোগ করে পারাপার হবেন। রাহাতের চুরি, ডাকাতি, মাদক রাত্রিকালীন সময় পরিবেশ না করতে পারে। আর আপনাদের যেকোনো সাহায্যের জন্য আমাকে ফোন করলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।

এছাড়াও জনসচেতনতামূলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আমতলী থানা পুলিশ সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, আমতলী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ও স্থানীয় ব্যাবসায়ীত সমিতীর নেতৃবৃন্দ।


আমতলীতে মাদক, সহিংসতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here