নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে ফরম পূরণের সহায়তায় কলেজ ছাত্রলীগ।

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দারবান) প্রতিনিধি

মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ হাজী এম এ কালাম সরকারি কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনিতে নবীন শিক্ষার্থীদের ভর্তিকৃত ফরম পূরণের দিন ধার্য্য করা হয়েছে।

উক্ত ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণে ভুল -ত্রুটির ও বিভিন্ন সমস্যা হতে পারে সে বিষয়কে উপলক্ষ করে নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের ভুল -ত্রুটি ও বিভিন্ন সমস্যার কবলে যাতে পড়তে না হয় তাদের পাশে ভর্তির ফরম পূরণে এগিয়ে আসেন নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজর কলেজ ছাত্র লীগ।

নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজর ছাত্র লীগের সভাপতি জনাব মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক জনাব ইফতেখারুল আবরার সহ কলেজ ছাত্র লীগের একটি টিম নিয়ে নবীন শিক্ষার্থীদের ভর্তির ফরম পূরণের সহায়তা প্রদান করেন। এবং এই সহায়তা যতদিন পর্যন্ত ফরম পূরণ শেষ হবে না ততদিন পর্যন্ত চলমান থাকবে বলে শিক্ষার্থীদেরকে জানান।


নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে ফরম পূরণের সহায়তায় কলেজ ছাত্রলীগ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles