নেত্রকোনার পূর্বধলার অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

0
59

মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা

নেত্রকোনার পূর্বধলার ১১নং গোহালাকান্দা ৬নং ইসবপুর গ্রামে, অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিটিকে গত দুইদিন ধরে ইসবপুর গ্রামের জনৈক লাক মিয়ার রাইস মিলের বারান্দায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

সোমবার সকালে স্থানীয় এক নারী তাকে খাবার দিতে গেলে সে খাবার না খেয়ে সেখানেই ঘুমিয়ে থাকে। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে নেত্রকোনা পূর্বধলা উপজেলার শ্যামগন্জ (সাব-তদন্ত কেন্দ্রের) আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি জানান, পরে খবর পেয়ে শিগগিরই ঘটনা স্থলে ছুটে আসেন শ্যামগন্জ সাব- তদন্ত কেন্দ্রের ইন-চার্জ জনাব (রাশেদুল ইসলাম) তিনি জানান লোকটি মানসিক ভারসাম্যহীন, এবং তার কোনো পরিচয় এখন পযন্ত পাওয়া যায়নি, আমরা ঘটনাটি আমাদের পূর্বধলা অফিসার ইন-চার্জ ওসি) মোঃ সাইফুল ইসলাম স্যারকে পুরো ঘটনাটি জানিয়েছি। তিনি বলেছেন লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাটানো হবে। পরে ময়নাতদন্ত শেষে পিবিআই এর মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য (দিদারুল ইসলাম শামীম) আমাদের জানান ঘটনাটি আমার গ্রামে ঘটেছে, আমি খবর পেয়ে শিগগিরই ঘটনা স্থলে যাই এবং গিয়ে দেখি লোকটি মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি।


নেত্রকোনার পূর্বধলার অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here