দুমকিতে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: আফজাল হোসেন এর মতবিনিময় সভা

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিনাঞ্চলে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: আফজাল হোসেন।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের কদমতলা কলেজে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রমেন চন্দ্র গনপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ,কদমতলা কলেজ। উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ বাবর, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড: দেলোয়ার হোসেন, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেনসহ জেলার অনান্য নেতা কর্মীগন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: শাহজাহান আকন সেলিম, দুমকি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামীলীগ এর অনান্য নেতাকর্মীগন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


দুমকিতে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: আফজাল হোসেন এর মতবিনিময় সভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles