
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
নেত্রকোনা জেলার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৮ অক্টোবর ২০২৩ইং সকাল ৯ ঘটিকায় উপজেলা হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শেখ রেহানার ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
দিনটি আজ ‘শেখ রাসেল দিবস’ হিসেবে সারাদেশে পালিত হয়েছে। ১৯৬৪ সালের আজকের দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সাথে তাকেও হত্যা করা হয়। রাসেল তখন ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন; বয়স ছিল মাত্র ১১ বছর।
শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ ও শুভবুদ্ধি বোধসম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম, ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ ও অধিকারবঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রামগঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ-বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর-তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সাল থেকে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। এবার রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো পালিত দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
এ উপলক্ষে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচিতে রয়েছে আজ সকালে উপজেলায় শেখ রাসেল সহ ১৫ আগস্টের শহীদদের পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতনা সুমি, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম , ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ,মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।





