ভোলার তজুমদ্দিনের পাটোয়ারী দোকান বাজারে শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
66

মোঃ ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে তজুমদ্দিন উপজেলার পাটোয়ারী দোকান বাজার এলাকায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, চাঁদপুর ০৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফারুক মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় শহীদ শেখ রাসেল সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণ করে তাদের জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে আলোচনা করেন বক্তারা।


ভোলার তজুমদ্দিনের পাটোয়ারী দোকান বাজারে শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here