
শাহানাজ ইসলাম
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় “মুজিব একটি জাতির রূপকার” রায়পুরা জনগণ ও নেতাকর্মীদের জন্য দিনব্যাপী হাসনাবাদ ছন্দা সিনামা প্রদর্শনি ফ্রি করে দেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।
(২৫ অক্টোবর) বুধবার নরসিংদী রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ছন্দা সিনেমা হলের তিনটি শো-তে বঙ্গবন্ধুর ত্যাগিময় জীবনাদর্শ সকল জনগণের মাঝে ছড়িয়ে দিতে ‘মুজিব একটি জাতির রূপকার ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিটি তৃণমূলের নেতৃবৃন্দ সহ সকল জনসাধারণের জন্যে বিনামূল্যে দেখার সুযোগ করে দেন এবং স্থানীয় প্রেক্ষাগৃহ “ছন্দা” হলে চলচ্চিত্রটি দেখেন আজ বুধবার ৩ থেকে ৬ টা পর্যন্ত, রায়পুরা উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়লা কানিজ লাকি। লায়লা কানিজ লাকি বলেন, এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সঠিক চিত্রটি তুলে ধরা হয়েছে। ছবিটি দেখার পর সকলে বঙ্গবন্ধু ও মাতৃভাষা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। তিনি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা। পরবর্তীতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের নীলনকশায় ৭৫’র কালোরাত্রিতে বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা সবকিছুই এ ছবিতে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস এ ছবিটি একবার দেখলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের সঠিক ইতিহাস জানতে এবং মুজিব আদর্শ ধারণ করতে পারবে। জানা যায়, সিনেমাটি ১৩ অক্টোবর থেকে সারাদেশে ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র এটি। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর, গোপালগঞ্জসহ বেশকিছু জায়গায় সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে।
সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। বিভিন্ন চরিত্রে আরও আছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস, রিয়াজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে। এ সময় সিনেমা হলে বসে ছবিটি উপভোগ করেন, রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা উপজেলা ভাইস-চেয়ারম্যান হাজি আবদুল মোমেন, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক, চরসুবুদ্দি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব, মির্জারচর ইউপি চেয়ারম্যান মাহফুজা মানিক, নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহানাজ ইসলাম, রায়পুরা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল, আমীরগঞ্জ ইউপি সদস্য ডাক্তার জাহাঙ্গীর, আমির হোসেন, মনস কুমার সাহা, শফিউল্লাহ, মোকাররম হোসেন, আবুব্বকর, এশাদুল হক পরশ, বেনজির আহমেদ, কবির আহমেদ, খালেদা পারভীন, সাফিয়া আক্তার, পরশ মনি শিল, পলাশতলী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভীন বেগম, মরজাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াদ প্রমূখ। মালিক পক্ষ বলেছে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ১৩ অক্টোবর থেকে আজ পর্যন্ত জনগণের ব্যাপক সারা পেয়েছি শেষ শো চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।













