Home আইন-আদালত পটুয়াখালীতে পুলিশ সতর্ক অবস্থানে

পটুয়াখালীতে পুলিশ সতর্ক অবস্থানে

পটুয়াখালীতে পুলিশ সতর্ক অবস্থানে

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি

বিএনপির আজকে মহাসমাবেশ থেকে ঘোষিত রোববারের হরতালকে কেন্দ্র করে পটুয়াখালীতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই পটুয়াখালী শহরের বনানী এলাকায় বিএনপি জেলা কার্যালয় সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্ট এবং শহরের তিতাস সিনেমা হল, সবুজবাগ মোড় এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য লক্ষ্য করা যায়।

তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত শহরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম জানান, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে।


পটুয়াখালীতে পুলিশ সতর্ক অবস্থানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here