
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
সন্ধ্যা বেলা আকাশকে আলো দিয়ে ঝলমল করার জন্য বাংলাদেশে এক যুগে উৎযাপিত হয়েছে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা।
এই প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের একটি দ্বতীয় বৃহত্তম উৎসব। প্রতি বছরে ভিক্ষু সংঘরা ৩ মাস পরিবাস ব্রত শীল পালন করে, এবং পরিবাস ব্রত শীল পালন শেষে প্রতি বছরে একবার প্রত্যকটি বৌদ্ধ বিহারে এই শুভ প্রবারণা পূর্ণিমা উৎযাপিত হয়। তার ধারাবাহিকতায় আজ রোজ শনিবার নাইক্ষ্যংছড়ি কুঞ্জবন বৌদ্ধ বিহারে উৎযাপিত হয়েছে শুভ প্রবারণা পূর্ণিমা।
আজ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল বেলায় বুদ্ধ পূজা উত্তোলন করা হয়। বুদ্ধ পূজা উত্তোলন শেষে সকল উপাসক ও উপাসিকাগন উপাসথ শীল পালন করেন। উপাসথ শীল পালন শেষে ছোট বড় এবং বৃদ্ধ সহ সকলের মন শান্ত ও খুশি রাখার জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলায় অংশ গ্রহণকারি ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা সদস্য জনাব ক্যনোওয়ান চাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব চুচুমং মার্মা।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে আবারও সকলে সমবেত হয়ে শীল পালন করেন। শীল পালন শেষে সন্ধ্যার সময়ে চূড়ামনির জাদীর উপলক্ষে এবং জাদীকে আলোকিত করার জন্য আকাশ প্রদীপ উত্তোলন করা হয়। আকাশ প্রদীপ উত্তোলন করেন ধর্মীয় কীর্তনের মাধ্যমে। আকাশ প্রদীপ উত্তোলনের মাধ্যমে শেষ হয় আজকের শুভ প্রবারণা পূর্ণিমা।