
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকী পটুয়াখালী
পটুয়াখালীর দুমকি থেকে ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সলেমান খানের ছেলে মোঃ ফিরোজ খাব (৪০)ও জেলা সদর উপজেলার মৌকরন ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ খোকন শরীফ। এসময় পালিয়ে গেছে জেলা সদর উপজেলার মৌকরন ইউনিয়নের কালিকাপুর গ্রামের মুশফিকুর রহমানের ছেলে মুলহোতা মোঃ আঃ কালাম।
পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অ,দা)মোঃ এমায়েত হোসেন বলেন,উদ্ধারকৃত গাঁজা চাঁদপুর থেকে ট্রলারে বাকেরগঞ্জ পৌছে দিয়ে চলে যায়।পরে সোর্স জানায় চালানটি লেবুখালীর কাঁঠালতলা এলাকা সংলগ্ন খালের পাড়ে পৌছে দেয়া হবে।সো মোতাবেক ওই গাঁজা নিতে আসা একটি অটো গাড়িসহ কারবারিদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন,তাদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তথ্যে ও তদন্তে জড়িতদের আইনের আওতায় আনা হবে।













