
নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া
শনিবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, এসআই আকরামুল হক, সঙ্গীয় ফোর্স নিয়ে খোকসা ওসমানপুর ইউনিয়নের উত্তরপাড়া ওয়াজেদ আলীর বসত বাড়ির পশ্চিম পাশে বাঁশ বাগানের মধ্যে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. ইদ্রিস (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার(১১ নভেম্বর) রাত ১০ টায় তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
গ্রেফতার মো. ইদ্রিস (৩০), কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন ওসমানপুর ইউনিয়নের দেবীনগর এলাকার হায়দার মেম্বারের ছেলে। তিনি ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্ৰামে বসবাস করেন।
খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ওসমানপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. ইদ্রিস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।













