Home আন্তজার্তিক ৩ সেঞ্চুরি, ৬ ফিফটিতে বিশ্বকাপে টুর্ণামেন্ট সেরা বিরাট কোহলি

৩ সেঞ্চুরি, ৬ ফিফটিতে বিশ্বকাপে টুর্ণামেন্ট সেরা বিরাট কোহলি

৩ সেঞ্চুরি, ৬ ফিফটিতে বিশ্বকাপে টুর্ণামেন্ট সেরা বিরাট কোহলি

অনলাইন ডেস্ক

গতকাল ১৯ নভেম্বর ২০২৩ ইং রবিবার, ফাইনালের মধ্যদিয়ে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর পর্দা নামলো। সকল জল্পনা কল্পনাকে ভীরে ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিতলো মাইটি অস্টেলিয়া। গ্রুপ পর্ব থেকে সকল ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে আসলেও ভারত শেষটা রাঙাতে পারেনি। ভারতের একমাত্র পরাজয়টা এলো ফাইনালেই। গ্রুপ পর্বের ৯ টি ম্যাচে কোনো দলকেই পাত্তা দেয়নি ভারত। একেকটা বড় বড় জয় দিয়ে ৯ ম্যাচে তারা ১৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। সেমিফাইনালে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। কিন্তু ভারতের মাটিতে আরেকটা ইতিহাস রচনা করতে ব্যর্থ হয় ভারত।

এবার বিশ্বকাপের সেরা খেলোয়ার নির্বাচিত হন বিরাট কোহলি। ভারতের হয়ে ফর্মের তুঙ্গে ছিলেন বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কিং কোহলি যেন এবার ইতিহাস রচনা করতেই খেলতে নেমেছিলো। শচিনকে পেছনে ফেলে ওডিআই ক্রিকেটে ৫০ টি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। যা ওডিআই ক্রিকেট ইতিহাসে প্রথমবার। শচিনকে সাক্ষী রেখেই এই রেকর্ড গড়েন তিনি। কোনো এক বিশ্বকাপে সর্বোচ্চ ৫০+ ইনিংসের রেকর্ডও বিরাট তার নামে করে নেন। এই বিশ্বকাপে ৩ টি সেঞ্চুরি ও ৬ টি ফিফটির মাধ্যমে মোট ৯ টি ৫০+ ইনিংস খেলেন কিং কোহলি। ৭ টি ৫০+ ইনিংস নিয়ে তার পিছনে আছেন শচিন, সাকিবরা। ফাইনাল ম্যাচেও ৫৪ রান করে আউট হন কোহলি। এই বিশ্বকাপে ৯৫.৬২ গড়ে, ১১ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটির মাধ্যমে ৭৬৫ রান করেন বিরাট কোহলি। যেখানে তার স্টাইকরেট ছিলো ৯০.৩২।

এই বিশ্বকাপে ভারতের সকল প্লেয়ারই ছিলেন সেরা ফর্মে। একাদশের প্রতিটি প্লেয়ার তাদের রোলে অটল ছিলো। নিজের রোল অনুযায়ী সর্বোচ্চ পারফর্মও করেছেন তারা। শুধু ফাইনালটা রাঙাতে পারলেই ইতিহাস সৃষ্টি করে ফেলতো ভারত দল।


৩ সেঞ্চুরি, ৬ ফিফটিতে বিশ্বকাপে টুর্ণামেন্ট সেরা বিরাট কোহলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here