
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ (মিন্টু কলেজ) এর সম্মান ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করতে, নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে অত্র কলেজের সম্মান ও পাস শ্রেণীর অগ্রজরা। ১৯ নভেম্বর ২০২৩ ইং রোজ রবিবার, অত্র কলেজ প্রাঙ্গনে উক্ত নবীনবরণ অনুষ্ঠিত হয়। দুইটি ভাগে বিভক্ত অনুষ্ঠান মালার প্রথম অংশে ছিলো আলোচনা অনুষ্ঠান এবং দ্বিতীয় অংশে ছিলো জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে, গানে, আবৃতি ও নাটকের মধ্যদিয়ে সকলকে বিনোদন দিয়েছে, সম্মান ও পাস বিভাগের ছাত্র-ছাত্রীরা।
অত্র কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায় এর সভাপতিত্বে, উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে মোবাইলের মাধ্যমে তিনি নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য ময়মনসিংহ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট মোঃ আজহারুল ইসলাম। এছাড়া উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাদক্ষ মোস্তাক আহমেদ মামুন, সকল শিক্ষক, শিক্ষার্থীগণ।
“মিন্টু কলেজ” খ্যাত ময়মনসিংহ নগরীর এই কলেজটিতে কয়েক বছর আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স চালু হয়। কয়েক বছরেই কলেজটি অনার্সের সুফল পেতে শুরু করে। প্রতিটি ইয়ার ভিত্তিক রেজাল্টে বিভিন্ন কলেজকে ভালোভাবে টেক্কা দিচ্ছে এই কলেজ। পড়াশোনার বাইরে সকল বিনোদন মূলক অনুষ্ঠান গুলোও সগৌরবে আয়োজন করছে মিন্টু কলেজ সম্মান ও পাস বিভাগগুলো।
আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায় স্যার নবীনদের স্বাগত জানিয়ে উপদেশ মূলক বক্তব্য দেন। নতুন শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে, চাকরি যুদ্ধে নিজেদের লড়াই করার ক্ষমতা অর্জনের জন্য সকলকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য আহ্বান করেন তিনি।
একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির পড়ার জন্য গুরুত্ব দিতে বলেন তিনি। এ সময় তিনি স্বরণ করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মতিউর রহমান স্যারকে। অধ্যক্ষ মতিউর রহমান স্যার কিছুদিন আগে পড়লোক গমন করেন। সকলের কাছে স্যারের জন্য দোয়া চান।
অনুষ্ঠানের প্রথম অংশ অর্থাৎ আলোচনা অনুষ্ঠানে উপস্থাপন করেন, অত্র কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক প্রশান্ত দেব। দ্বিতীয় অংশ অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপন করেন অত্র কলেজের, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২য় বর্ষের ছাত্র মোঃ মোরাদ হোসেন এবং উদ্ভিদবিদ্যা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী প্রিতী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, চন্দ্রিমা তালুকদার, বিথী রানী বিশ্বাস, জিহাদ, লুৎফুর রহমান স্যার, আজিম, আনোয়ার হোসেন জোসেফ স্যার, কংকা রিসিল, ফারজানা, সারা, মনির খান শান্ত, ফয়জুর, নিরব, মেঘলা এবং নিশী। নাচে অংশগ্রহণ করেন, নাহিন, তিতলী, তাহমিদ, মাইশা, ফারিয়া, রুবি, প্রিয়া এবং মেহনাজ। কবিতা আবৃত্তি করেন সারা ও চন্দ্রিমা তালুকদার। এছাড়া “বিয়ে বাড়ির সালিশ” শিরোনামে নাটকে অভিনয় করেন, তন্নি, প্রিতী, সাবিকুন, তাহসিনা, মাহিন, তন্ময় এবং আদম