Home রাজনৈতিক আওয়ামীলীগ বগুড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বগুড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বগুড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শহরতলী বনানী এলাকায় জেলা আওয়ামী লীগ এই মিছিল করে।

মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী চক্র আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে। বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়ে অগ্নি সন্ত্রাস করে দেশের মানুষের যানমালের ক্ষতি করছে। ককটেল বিস্ফোরণ করে মানুষের মাঝে আতংক সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, একের পর এক ষড়যন্ত্র করে, গুজব ছড়িয়ে দেশের অর্থনীতি বিপর্যস্ত করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা কোনোদিনও সফল হবে না। মুজিব সৈনিকেরা যতোদিন রাজপথে আছে, তারেক-খালেদা বাহিনীদের রাজপথে নামতে দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, সদস্য আলমগীর হোসেন স্বপন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবাইদুল হাসান ববি, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, জেলা যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া নাসরিন রিক্তা, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। এর আগে শান্তি মিছিল বের হয়ে বনানী এলাকাসহ মহাসড়ক প্রদক্ষিণ করে।


বগুড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here