বিএমএসএস রাজশাহী বিভাগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
92

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর রবিবার রাত ৮টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইট(বিএমএসএস) রাজশাহী বিভাগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী রাজশাহীস্থ “শুদ্ধবাংলা ক্যাফে” (বিহাস গেট, মতিহার, রাজশাহী) অনুষ্ঠিত হয়। শুরুতে সম্মেলনসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে বিএমএসএস রাজশাহী বিভাগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএসএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) উজ্জ্বল হোসেন প্রধান, রাজশাহী বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলাম, মহানগর কমিটির সভাপতি সাগর নোমানী, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম রাজন, ফয়সাল সরকার রিচার্ড, সিহাবুল আলম সম্রাট, মাহাতাব আলী, সামিউল ইসলাম, উর্মি আহমেদ, রাজশাহী বিভাগের আইন বিষয়ক উপ-সম্পাদক রুবেল হাসান, জাহাঙ্গীর আলম মিলন, আলমগীর হোসেন, কমল, উম্মে হাবিবাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর ও সার্থকভাবে সম্পন্নের লক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।


বিএমএসএস রাজশাহী বিভাগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here