লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

0
126

মোঃ নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০:৩০টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার (৬৬) চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার মৃত গমরদ্দির ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজারে যাচ্ছিলেন আব্দুল জব্বার। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here