রাজশাহী-৬ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব শাহরিয়ার আলম কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

0
123

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী, জনপ্রিয়, জননন্দিত নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এলাকায় আগমনে হাজার হাজার মানুষের ঢল বরণ করে নেয়ার জন্যে। চারঘাট-বাঘার মানুষ ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে রাস্তায় রাস্তায় দাড়িয়ে বরণ করে নিয়েছে।

২৯ নভেম্বর মঙ্গলবার দুপুর থেকে সারাদিন প্রিয় নেতার সাথে হাজার হাজার গাড়ির বহর ও পথ সভায় মতবিনিময় চলে নেতাকর্মীসহ এলাকার আপামর জনগণের। চারঘাট-বাঘার জনপ্রিয় নেতা ভালো বাসার মানুষ আলহাজ্ব শাহরিয়ার আলম আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চারঘাট-বাঘার সকল এলাকা প্রদক্ষিণ করেন।

চারঘাট-বাঘা বাসী অধীর আগ্রহে অপেক্ষা করেছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় রাস্তায় ভিড় জমিয়ে প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। হাজার হাজার মানুষ ও নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ আর মিষ্টি মুখ করানোর মধ্যে দিয়ে কাটে সারাদিন প্রিয় নেতার প্রচার নিয়ে। সমগ্র নির্বাচনী এলাকায় যেন প্রিয় নেতাকে কাছে পেয়ে এক উৎসবের আমেজ বিরাজ করে তার সাথে সাথে এলাকাবাসী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার ঢাকা-রাজশাহী হাইওয়ে রোড থেকে বরনণ করে নেয় এবং রাজশাহী-৬ আসনে আবারও নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি।


রাজশাহী-৬ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব শাহরিয়ার আলম কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here