
মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ৫৭ রাজশাহী-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম কে ৪র্থ বার নির্বাচিত করতে শলুয়া ইউনিয়নের ফতেপুর ৪নং ওয়ার্ডে আলোচনা সভা আয়োজিত হয়। ফতেপুর ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ইনামুল হক দুলাল তার নিজ গ্রাম ফতেপুর-বালুদিয়ারে এই আলোচনা সভার আয়োজন করেন। ফতেপুর-বালুদিয়ার গ্রামের সর্বস্থরের জনগণের অংশগ্রহণে উক্ত আলোচনা সভা সফল হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আরও বক্তব্য রাখেন শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ ওয়াহেদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন সরকার, ইউপি সদস্য ও সহ-সভাপতি মোঃ মোকলেসুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (শিক্ষক), ইউপি সদস্য সাবেদুল ইসলাম, চারঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহিন আলী সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ, ইউনিয়ন উপজেলা যুবলীগের সদস্য মোঃ মাসুম রহমান, এ কে এম ফয়সাল সরকার রিচার্ড, ওয়ার্ড যুবলীগের সভাপতি শ্রী সুফল সরকার,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন খন্দকার।
শলুয়া ইউনিয়নের মানুষের প্রাণের দাবী ছিলো নৌকায় ভোট দেওয়া। আর তাদের প্রথম পছন্দ ছিল আলহাজ্ব শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের সাথে এই আসনের জনগণের আত্মার সম্পর্ক ছিলো। সাধারণ মানুষের ভালবাসার জন্য এই অঞ্চলের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম। জনগণের কাছে তিনি সবসময়ই সাদামাটা হাস্যউজ্জল মানুষ হিসেবেই পরিচিত।
শেখ হাসিনাকে আবার পুনরায় নির্বাচিত করতে এই আসন আওয়ামী লীগকে উপহার দিতে চান এই অঞ্চলের মানুষ। জনগণের আশা চারঘাট-বাঘায় বিপুল ভোটে নৌকার জয় দেখাবে তারা। আর সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।





