কুষ্টিয়া ভেড়ামারায় আরমান চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
129

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় আরমান চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ১৫ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের বিলশুকা সরকারি বালিকা বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রয়েল স্পেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আরমান চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় বিলশুখা একাদশ ও বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী একাদশ অংশগ্রহন করে।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া জেলা জাসদের কুষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল. ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আয়ুব আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

উক্ত টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিলশুখা একাদশ বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


কুষ্টিয়া ভেড়ামারায় আরমান চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here