নরসিংদী রায়পুরায় ট্রাক্টর চাপায় রাজমিস্ত্রী নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মোবারক হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রী ট্রাক্টরচাপায় নিহত হয়েছেন। নিহত মোবারক উপজেলার আমিরগন্জ ইউনিয়নের হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

আজ রোববার বেলা ১১টায় আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে তিনি সকাল সাড়ে নয়টায় ওই এলাকায় ট্রাক্টর ও গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোবারক নিজের বাড়ির কাজের জন্য ট্রাক্টর চালককে ইট আনতে বলেন। চালক ইট বুঝাই ট্রাক্টর নিয়ে আসে। ওই রাস্তাটি খানাখন্দ সুরু হওয়ায় চালককে তিনি সংকেত দেয়ার চেষ্টা করেন। চালক ট্রাক্টরটি চালানোর সাথে সাথে উল্টে গাছের চােপায় তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করি। নিহতের স্বজনরা চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নরসিংদী রায়পুরায় ট্রাক্টর চাপায় রাজমিস্ত্রী নিহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles