
গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা দুই উপজেলায় মিলিত এক আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শরীফ আহমেদ তৃতীয় বারের মত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রচারণায় প্রার্থীর সমর্থকরা মাঠে নেমেছে রাতেদিনে বিভিন্ন ভাবে জণগণের কাছে গিয়ে ভোট চাইছেন আবারও নৌকা কে বিজয়ী করার লক্ষ্যে।ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক নীহারিকা পারভিন ইভা ময়মনসিংহ- ২ আসনের প্রার্থী শরীফ আহমেদের পক্ষে নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রচারণায় নীহারিকা পারভিন ইভা জানান, আবারও এই আসনে নৌকার জয়ের লক্ষ্যে শতভাগ আশাবাদী তিনি। জননেত্রী শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করছেন।
জনাব শরীফ আহমেদ কে আবারও নৌকায় বিপুল ভোটে জয় করবেন ফুলপুর- তারাকান্দার জনগণ। ময়মনসিংহ জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নীহারিকা পারভিন ইভা উনার কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শরীফ আহমেদের নির্বাচনী প্রচারণায় তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষের কাছে যাচ্ছেন এবং উনার নেতার জন্য ভোট ও দোয়া চাচ্ছেন।













