বগুড়ায় জমি চাষ করতে গিয়ে পাওয়ার টিলার চালকের মৃত্যু

0
120

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে জমি চাষ করতে গিয়ে পাওয়ার টিলারের ফলার আঘাতে সুজন মিয়া (৪০) নামে এর চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা সরকারপাড়া গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে সুজন পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এমন সময় সুজনের অসাবধানতায় পাওয়ার টিলারের নিচে পড়ে গেলে ফলার আঘাতে তার বুক ক্ষতবিক্ষত হয়ে যায়। গুরুতর আহত আবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


বগুড়ায় জমি চাষ করতে গিয়ে পাওয়ার টিলার চালকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here