
কাজী কামরুল আলম,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে ২০৫ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন লক্ষ্মীপুর পাখিরা গ্রামের শিরাজ বেপারীর ছেলে উজ্জল বেপারী (৩৬) ও বোরহান বেপারী (৩১) এবং একই গ্রামের ইসলাম সিকদারের ছেলে আব্দুল মান্নান সিকদার (৩০)।
বুধবার (১২জানুয়ারী) দুপুরে পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই ইসহাক আলী ও সোহাগ সহযোগী বাহিনী নিয়ে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের পাখিরা গ্রামের মোড়ে ইয়াবা বিক্রির সময় তাদের তিনজনকে আটক করে।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, উজ্জল, বোরহান ও মান্নান এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের শনাক্ত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদের মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।





