
শাহাজান ইসলাম,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর ‘নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি’ র ৬ষ্ঠ কমিটি ঘোষণা করেছেন।
৭ই ফেব্রুয়ারি বুধবার এ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি আশিক আল রাজ খান সাম্য, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
সাধারণ সম্পাদক আবদুল্লাহ বলেন, নরসিংদী জেলা সমিতির কার্যক্রম ২০১৭ সাল থেকে শুরু হয়। বর্তমানে আমাদের সংগঠনে ১২৫+ শিক্ষার্থী রয়েছে। আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম ও বিশেষ উপদেষ্টা প্রফেসর ড. মোবারক হোসেন, মাননীয় ট্রেজারার, বশেমুরবিপ্রবি। আমরা সম্মানিত উপদেষ্টামণ্ডলীর পরামর্শ নিয়ে আমাদের প্রাণের সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। বাৎসরিক প্রোগ্রাম ছাড়াও আমরা শিক্ষণীয় ও বিনোদনমূলক বিভিন্ন কাজ করে আমাদের সংগঠনকে পরিপূর্ণ করে তুলবো, ইনশাআল্লাহ্।













