ভোলার লালমোহনে মাদ্রাসার অধ্যক্ষের ভুলের কারণে পরীক্ষা দেওয়া হলো না তিন শিক্ষার্থীর

0
55

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

(১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার) সারাদেশে একযোগে এস.এস.সি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। তার মধ্যে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষের ভুলের কারণে দেওয়া হলো না তিন শিক্ষার্থীর দাখিল পরীক্ষা। ফলে তাদের কে পরীক্ষা না দিয়ে ফিরতে হলো বাড়ি।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের দুর্নীতির কারণে শিক্ষার্থীদেরকে বর্তমানে প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে পিতা মাতা ও রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বার এমনকি ছবির সাথেও মিল না থাকায় পরীক্ষা দিতে পারেনি তারা।

এ বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী সোনিয়া নামের এক শিক্ষার্থী। সে জানায় শুধু সোনিয়া নামের সাথে মিল রয়েছে কিন্তু আমার পিতা মাতা এমনকি ছবির সঙ্গে ও তার মিল না থাকায় পরীক্ষার হল থেকে বের হতে হয় তাকে। সোনিয়ার পিতার নাম আবু তাহের, মাতার নাম নুরজাহান কিন্তু তার

এ বিষয়ে করিমগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের কাছে জানতে চাইলে, তার ব্যবহৃত ফোনে একাধিকবার ফোন করলেও তার ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লালমোহন দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব মাওলানা মোঃ মোশাররফ হোসেন বলেন, কেন্দ্রের মধ্যে এমন কোন ঘটনা ঘটেনি, তবে শুনেছি বাহিরে এমন ঘটনার কানাঘুষা

এ বিষয়ে লালমোহন উপজেলা একাডিমিক সুপারভাইজার মদন মহন বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক ঘটনা, তাদের নামের সাথে কাগজপত্র মিল না থাকায় তাদেরকে আমরা পরীক্ষার হল থেকে বের করে দিয়েছি। তবে বোর্ড থেকে কাগজপত্র ঠিক করে আসলে, আগামীতে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে।


ভোলার লালমোহনে মাদ্রাসার অধ্যক্ষের ভুলের কারণে পরীক্ষা দেওয়া হলো না তিন শিক্ষার্থীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here