টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর আত্মহত্যা

0
118

আসলাম হোসেন অলি,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে আত্মহত্যা করেছে স্বামী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঘাটাইল পৌর শহরের খরাবর মহল্লার আলীম মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলী নাটোরের ঝোগাদা ঈশ্বরদী গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, আহাদ আলী আরএফএল কোম্পানির এসআর হিসেবে চাকরি করেন। রাত সাড়ে ৮ টার দিকে রুমের ভেতর থেকে তার স্ত্রী মিলির চিৎকারের শব্দ শোনা যায়। পরে মহল্লার লোকজন শাবল দিয়ে দরজার ছিটকিরি ভেঙ্গে রুমে ঢুকে আহাদকে ঝুলন্ত অবস্থায় দেখে। আর তার পাশেই চেয়ারের সঙ্গে বাধা অবস্থায় স্ত্রী মিলিকে দেখা যায়।

পরে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে আহাদকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর আত্মহত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here