বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন

0
95

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ৮ মার্চ ২০২৪ (শুক্রবার) নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মাঠে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় (৮-১০ মার্চ) ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মোর্ত্তুজা এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। পুলিশ সুপার মহোদয় নড়াইল জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা হতে আগত অংশগ্রহণকারীদের শুভকামনা জানান। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয়তা তিনি ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে সকাল ৭.০০ ঘটিকার সময় নারী ও পুরুষ রেসারদের পৃথক পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয় প্রতিযোগীদের রেস উপভোগ করেন।

এ সময মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল; কবির বিন আনোয়ার, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সভাপতি, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন উপস্থিত ছিলেন।


বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here