গৌরীপুর বিনামূল্যে ইফতার

0
165

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

“সবাই মিলে করবো ইফতার, কেউ যাবে না বাদ” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ গৌরীপুরে পৌর শহরের শহীদ হারুন পার্কে পবিত্র রমজানের প্রথম দিন থেকেই প্রতিদিন বিনামূল্যে অসহায়, দারিদ্র, দুস্থ মানুষকে ইফতার করানো শুরু করেছে “এসো গৌরীপুর গড়ি” স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রতি বছরই এই সংগঠন এ রকমের আয়োজন করে থাকে। ‘সবাই মিলে ইফতার নামে পথচারী, গরিব ও খেটে খাওয়া মানুষের জন্য এবারও রমজান মাসব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে বলেছেন, “সবাই মিলে ইফতার এর অন্যতম আয়োজক, সমাজসেবক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডা. ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকিরের সাবেক ব্যক্তিগত সহকারী, সংগঠনের সমন্বয়কারী ও গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি। তিনি বলেন, “রমজান মাসে অনেক মুসলিম অসহায় মানুষ সারাদিন রোজা রাখার পরও খাবারের অভাবে ইফতার করতে পারে না। তাদের কথা বিবেচনা করে আমাদের এধরনের আয়োজন করি প্রতি বছর।

সমাজের ধনী মানুষদের উচিত এ রকম ভাল কাজে এগিয়ে আসা। এতে ধনী গরীদের মাঝে বৈষম্য কমবে, অসহায়দের খাবারের ব্যবস্থা হবে ও তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে।”


গৌরীপুর বিনামূল্যে ইফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here