Home রাজনৈতিক আওয়ামীলীগ অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে – রাজশাহীতে ডা. দীপু মনি

অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে – রাজশাহীতে ডা. দীপু মনি

অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে – রাজশাহীতে ডা. দীপু মনি

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা যদি ১০ দিন তরমুজ না খাই তাহলে সব তো পচে যাবে।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন,আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে।

মন্ত্রী বলেন,ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন। রমজান মাস সিয়াম সাধনার মাস,সংযমের মাস। ব্যবসায়ীদেরও সংযমটা দেখাতে হবে।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভিন আক্তারের সঞ্চালনায় সভায় বাগমারা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসএম জিয়া উদ্দীন টিপু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ উপস্থিত ছিলেন।


অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে – রাজশাহীতে ডা. দীপু মনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here