Home আইন-আদালত নড়াইলে সন্ত্রাসীদের হামলায় পৌর কাউন্সিলর ও তার স্ত্রী গুরুতর আহত

নড়াইলে সন্ত্রাসীদের হামলায় পৌর কাউন্সিলর ও তার স্ত্রী গুরুতর আহত

নড়াইলে সন্ত্রাসীদের হামলায় পৌর কাউন্সিলর ও তার স্ত্রী গুরুতর আহত

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্ৰামের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন ও তার স্ত্রী গত কাল ১৯ মার্চ ২০২৪ তারিখ রাতে তার নিজ বাড়ি থেকে রাত ১ টার দিকে সন্ত্রাসী হামলার শিকার হন।

জানা গেছে, রাতে বৃষ্টির কারণে কাউন্সিলর ফারুক হোসেন ও তার স্ত্রী বাড়ির পাশে শুকাতে দেওয়া কলাই উঠাতে গিয়ে উৎ পেতে থাকা সন্ত্রাসী এলাকার রামপুর গ্ৰামের মৃত্যু সোবহান শেখের ছেলে রুবেল শেখ পূর্ব শত্রুতার জেরে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মাইক্রো বাস করে এসে কাউন্সিলর ফারুক হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কাউন্সিলর ফারুক হোসেন ও তার স্ত্রী কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। ওই সময় কাউন্সিলর ফারুক হোসেন ও তার স্ত্রীর ডাক চিৎকারে এলাকার জনগণ এসে উপস্থিত হয়ে রুবেল শেখ কে গণধোলাই দেয়, এবং তার সাথে থাকা সন্ত্রাসীরা মাইক্রো বাস নিয়ে পালিয়ে যায়।

জানা যায়, রুবেল শেখ দীর্ঘদিন ধরে চুরি সহ নানাবিধ অপকর্ম করে করে আসছে, এবং তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা ও রয়েছে, সে ১টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। কাউন্সিলর ফারুক হোসেন ও তার স্ত্রী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। সন্ত্রাসী রুবেল শেখ কে ও তার সজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। উক্ত ঘটনা নিয়ে রুবেল শেখ ও তার সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাউন্সিলর ফারুক হোসেন। উক্ত ঘটনা নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নড়াইলে সন্ত্রাসীদের হামলায় পৌর কাউন্সিলর ও তার স্ত্রী গুরুতর আহত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here