শাবিপ্রবি ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ময়মনসিংহের ইমামুল হোসেন হৃদয়

0
110

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

গত ২০ মার্চ রাতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে। খলিলুর রহমান কে সভাপতি ও সজিবুর রহমান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জায়গা করে নেন ময়মনসিংহের ইমামুল হোসেন হৃদয়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী।

ইমামুল হোসেন হৃদয় জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আর্দশ লালন করে রাজনীতির সাথে যুক্ত থেকে মানুষের কল্যাণে নিজেকে অনেক আগে থেকেই প্রস্তুত করেছি। রাজপথে থেকে সাধারণ শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধানে তাদের সকল ন্যায চাহিদা পূরণে কাজ করে গেছি। তার ফলশ্রুতিতে বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এ পদে দায়িত্ব দিয়েছেন তাই তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

উল্লেখ, গত ১৯ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনান শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত করেন। কর্মীদের সাথে মতবিনিময় করে যোগ্য নেতৃত্ব বাছাই করেন।


শাবিপ্রবি ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ময়মনসিংহের ইমামুল হোসেন হৃদয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here